25%

ছাড়

বয়ে চলা মাধবী সময়

৳300 ৳225

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P1391

Brand : N/A

- +

Available Stock : 10

Inside Dhaka
Outside Dhaka

বিস্তারিত

কবিতা এবং কর্মজীবনে এই সময়ের অত্যন্ত পরিচিত মুখ শীলা প্রামাণিক সর্বমহলে শ্রদ্ধা ও ভালোবাসায় নন্দিত একজন মানুষ। খুব সহজেই মানুষের মধ্যে মিশতে পারেন তিনি, অন্যের দুঃখ-বেদনা-আনন্দকে নিজের করে নিতে পারেন। ব্যক্তিগত জীবনের কর্তব্যকর্মকে পাশ না-কাটিয়ে দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে তিনি  শিল্প-সংস্কৃতির জগতে অবিচল আছেন। তার দৃপ্ত পথচলায় সবচেয়ে বড়ো একটি গুণ—তিনি একজন কবি, কবি শীলা প্রামাণিক। তার কবিতা  আনন্দবেদনার সংমিশ্রণে এক লতানো গুল্ম, ডালপালা না থেকেও নিবিড় করে মানুষকে জড়িয়ে ধরে ঈশ্বর ও মানুষকে একই সরলরেখায় এনে দাঁড় করাতে পারেন তিনি। ‘বয়ে চলা মাধবী সময়’ কাব্যগ্রন্থের এক জায়গায় তিনি বলেছেন:

“নক্ষত্রহীন রাত যেমন বিবশ হয়ে ঘুরে বেড়ায়, 

ভোরের আলোর প্রতীক্ষায় ডানা ঝাপটায়, 

অতিক্রম করতে থাকে কোনো এক বিশীর্ণ পথের জীর্ণতা”...


আবার অন্যত্র বলেছেন:

“তুমি ছাড়া হৃদয়ের অকূল আকাশে 

আলোহীন আঁধার খুঁজে নেয় নক্ষত্রেরা

সময়ের গহ্বরে গভীর নিস্তব্ধতায়।”...


কবিতার জগতে শীলার এই উত্তরণ আমি শুরু থেকেই লক্ষ করেছি। তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার  সঙ্গে মানুষের দুঃখ-বেদনাকে তার কবিতায় ঠাঁই দিতে পছন্দ করেন এবং এ ক্ষেত্রে তিনি সফলতাও অর্জন করেছেন। পর পর ছয়টি কাব্যগ্রন্থে তিনি এই মানবিক গুণের সাক্ষর রাখতে পেরেছেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। মানুষের প্রতি ভালোবাসা ও মানুষের আশা-আকাঙ্ক্ষাকে তিনি তার কবিতায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ধারণ করার জন্য শীলা প্রামাণিককে আমি ‘মানুষের কবি’ হিসেবে পরিচয় দিতে চাই এবং এই পরিচয় তার প্রাপ্য মনে করি।


নাসির আহমেদ কাবুল

কবি ও কথাসাহিত্যিক

গীতিকার, বাংলাদেশ বেতার 


Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.