25%
ছাড়
বিস্তারিত
চিৎকার করে বলল জয় বাংলা।...
...অন্ধকার রাত। কোথাও কিছু দেখার উপায় নেই। তবুও মুক্তিযোদ্ধারা বুঝতে পারল দীপু প্রায় ব্রিজটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে। ততক্ষণে পাকিস্তানী সৈন্যদের দুটি কনভয়ই ব্রিজেট উপর উঠে পড়েছে। দীপুও প্রায় ব্রিজটির কাছাকাছি পেঁৗছে গেছে। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে দীপু কী করে দেখার জন্য। দীপু মাথা উঁচু করে দাঁড়াল। তারপর ওর হাতের গ্রেনেডটি ছুঁড়ে মারলো ব্রিজটি লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য! দীপুর হাতের গ্রেনেডটি গিয়ে পড়ল ব্রিজটির ঠিক মাঝ বরাবর। গ্রেনেড বিস্ফোরিত হলো বিকট শব্দে। খান—খান হয়ে ভেঙ্গে পড়ল ব্রিজটি। পাকিস্তানী সৈন্যদের বহন করা কনভয় দুটিও টুকরো—টুকরো হয়ে গেল। আগুন ধরে গেল কনভয় দু’টিতে। এসব দেখে দীপু চিৎকার করে বললÑজয় বাংলা।...
লেখক পরিচিতি
কবি, গীতিকার ও কথাসাহিত্যিক নাসির আহমেদ কাবুল—এর জন্ম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। বাবা আনছারউদ্দিন আহমেদ ছিলেন ব্যাংক কর্মকর্তা, মা তার আট সন্তান নিয়ে সংসার সামলিয়েছেন নিপুণভাবে। বাবা—মায়ের অনুপ্রেরণায় লেখালেখি শুরু ছোটবেলা থেকেই। তিনি মঠবাড়িয়া পাঠশালা, কেএম লতিফ ইন্সস্টিটিউশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। কর্মজীবন কেটেছে দৈনিক খবর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)—এ। ১৯৬৯ সালে এগারো দফা আন্দোলনের সময়ে তিনি মিছিলের পুরোভাগে থাকতে চেষ্টা করতেন। একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোর; পড়তেন ক্লাস সেভেনে। তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি কিশোর উপন্যাস ও শিশুতোষ গল্পগ্রন্থ রয়েছে। প্রতিটিতেই মুক্তিযুদ্ধে তার বাস্তব অভিজ্ঞতার সন্নিবেশ ঘটেছে বলে গল্পগুলো হয়ে উঠেছে বাস্তব ও প্রাণবন্ত। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ বেতারের গীতিকার নির্বাচিত হন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৩০টি। তিনি অনলাইন সাহিত্য ম্যাগাজিন আজ আগামীর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক এবং জলছবি প্রকাশনের স্বত্ত্বাধিকারী ও প্রকাশক।
লেখকের প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে :
পাথর সময় (উপন্যাস), কৃষ্ণতিথির চাঁদ (উপন্যাস), হৃদয়ের একূল ওকূল (উপন্যাস), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), একটি সুইসাইড নোট। জনারণ্যে একাকী (কাব্যগন্থ), এই বসন্তে তুমি ভালো থেকো (কাব্যগন্থ), ভালো থেকো নন্দিতা (কাব্যগন্থ), নীলপদ্ম সরোবর (কাব্যগন্থ), দীপুর হাতের গ্রেনেড (মুক্তিযুদ্ধেও কিশোর উপন্যাস), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (মুক্তিযুদ্ধেও কিশোর উপন্যাস), অপারেশন রেসকিউ (মুক্তিযুদ্ধেও কিশোর উপন্যাস), অনিন্দ্য ও একটি কুকুর (শিশুতোষ গল্প), কালো বিড়াল লাল চোখ (রহস্যগল্প), জনযুদ্ধের পটভূমিও শহিদ সূর্যসন্তান ( ইতিহাস)।
সম্পাদিত গ্রন্থের মধ্যে : নির্বাচিত ছোটদের গল্প—১, নির্বাচিত ছোটদের গল্প—২, কোমল গান্ধার (কবিতা), মৌন মোহন বিষাদ (কবিতা), সে আসে ধীরে (কবিতা), বেহাগ ও বসন্ত দিনের গল্প (গল্প), তিন রসিকের গল্প (শিশুতোষ গল্প)।
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Books & Magazine
50-60% price reduction
Gadget & Electronics
Home & Appliance
Accessorise
Cleaning Supplies
Fashion & Lifestyle
Toys Kids & Baby
Health & Beauty
Super Sale