25%
ছাড়
বিস্তারিত
‘ অনুভূতিরা বর্ণিল’ এই কাব্যগ্রন্থটিতে কবি হিসেবে রেহানা সুলতানার কবিতার জগতে দৃপ্ত পথচলার ইঙ্গিত বহন করে। তিনি দীর্ঘদিন, অর্থাৎ খুব ছোটোকাল থেকেই লিখছেন। শুধু তাই নয়, তিনি সে সময় থেকে কাগজে অর্থাৎ পত্রপত্রিকায়ও তার লেখা প্রকাশিত হতো। কবিতার শরীর নির্মাণ, শব্দচয়ন, রূপক, ছন্দ এবং উৎপ্রেক্ষা সবকিছুতেই তার মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। তার কবিতায় প্রকৃতি এসেছে অবধারিতভাবে এবং তার সঙ্গে সঙ্গে অতীত স্মৃতিরোমন্থন রেহানার সুলতানার কবিতার মূল উপজীব্য বলা যায়।
‘আষাঢ়ী পূর্ণিমাতে আমিও ছিলাম
গলুইয়ের আরেক পাশে
অথবা পাটাতনে
অথবা বিলের জলের ঢেউয়ের মাঝে।’
‘বৈঠা যখন একটার পর একটা পড়ছিল ঐ জলের বুকে
আমি তখন ঢেউ হয়ে
ডিঙ্গিতে দোল দিয়ে ভাসিয়ে নিলেম,
সে তখন বিভোর ছিলÑঅবগাহনের সুখে
মাতাল ছিল, রুপালি আলোর রূপের ফাঁদে
সে তখন মত্ত ছিল খোয়াবনামার সমুখপানে।’ Ñএ রকম আরো উদাহরণ বইটিতে পাওয়া যাবে।
রেহানা সুলতানার এই পথচলা অব্যাহত থাকলে তিনি বাংলা কবিতায় অসমান্য অবদান রাখতে পারবেন বলে বিশ^াস করি।
নাসির আহমেদ কাবুল
গীতিকার, বাংলাদেশ বেতার
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Books & Magazine
50-60% price reduction
Gadget & Electronics
Home & Appliance
Accessorise
Cleaning Supplies
Fashion & Lifestyle
Toys Kids & Baby
Health & Beauty
Super Sale