33%

ছাড়

এলিয়েন ও অন্যান্য গল্প

৳300 ৳200

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P1395

Brand : N/A

- +

Available Stock : 200

Inside Dhaka
Outside Dhaka

বিস্তারিত

... ঘরের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে ওরা দেখল জায়গায় জায়গায় চেম্বারের মত বানানো। তার মধ্যে অদ্ভুত সব যন্ত্রপাতি বসানো। এক জাগায় কয়েকটা বেড পাতা। ডগলাস এখানে এসে বললেন, ‘এসো, এখানে এসো।’ ওরা একটা বেডের দিকে এগিয়ে গেল। বেডের দিকে চোখ পড়তেই ওরা সবাই চমকে উঠল, লাইলার মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল, ‘এলি...’ 

একটা এলিয়েন বেডের ওপর শুয়ে আছে না? তার একটা পা সম্পূর্ণ ব্যান্ডেজ করা। ও ঘুমিয়ে আছে কি না বোঝা গেল না। ওর চেহারা রোগাটে, একটা হার জিরজিরে মানুষের মতোই। চোখ দুটো বড়ো বড়ো, কালো আর গোলাকার। ওর শরীরের যেটুকু অংশ খোলা তা কালচে, খসখসে মনে হচ্ছে। ডগলাস বললেন, ‘ও শরীরে বেশ চোট পেয়েছে। ওর মস্তিষ্কের আর পায়ের আঘাত মারাত্মক। ও শুধু তাকিয়ে থাকে, কথা বলতে পারে না।  স্তব্ধতার মাঝে লাইলা জিজ্ঞেস করলো, ও কি বাচ্চা এলিয়েন? ডগলাস বললেন, না, এখানেই ও ত্রিশ বছর ধরে আছে। তবে ওরা নাকি কয়েকশ বছর বেঁচে থাকে! সে হিসাবে ওকে বাচ্চা বলতেই হবে। এদের শরীর নিয়ে গবেষণা এখানেই হয়েছে। ওদের শরীর ব্যবচ্ছেদ করে দেখা গেছে, ওদের ফুসফুস ও হৃৎপিণ্ড মানুষের মতো নয়। সব মিলিয়ে ওদের বুকে পাওয়া গেছে বিশাল একটা পতঙ্গ আকৃতির অঙ্গ। ডগলাসের কথার মাঝখানেই সামনের বিছানায় শায়িত এলিয়েনটা নড়েচড়ে উঠল। গ্রেস ও রিয়ন ভয়ে এক পা পিছিয়ে গেল। লাইলা ঈষৎ কেঁপে উঠে বলে উঠলো, আরে ওটা যেন নড়ে উঠল !...


Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.