25%

ছাড়

চরৈবেতি প্রথম খণ্ড

৳360 ৳270

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P1392

Brand : N/A

- +

Available Stock : 50

Inside Dhaka
Outside Dhaka

বিস্তারিত

বিলেতি-জীবনের বিগত বছরগুলোতে ছিল নানাবিধ উত্থান-পতন। ব্রেক্সিট, কোভিড ১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চরম আঘাত ছিল এদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনে। রাজনীতি, অর্থনীতি, সমাজ পেরিয়ে সেই উত্থান আর পতনের মধ্যে হয়তো পতনের দখলদারিত্ব ছিল কিছুটা বেশি। রাজনৈতিক অস্থিরতা, কোভিড-১৯-এর ভয়াল থাবা, মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে নাড়া দিয়ে গেছে সাধারণ মানুষের জীবনে। সমস্ত অস্থিরতা, অনিশ্চয়তা, ভয়ভীতি ছেয়ে গেছে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত পর্যায়ে। বিষয়গুলো খুব কাছ থেকে ছুঁয়ে গেছে সাবা, বিনা-ফরিদ, দিনা-ইসাক, মোনা-মাসুদ, লুনা-রবি, আলি-মমতা, মাহিন-মিলিসহ কোটি কোটি মানুষকে। চরৈবেতি রাজনীতি, অর্থনীতির মতো জটিল বিষয়ের উপর হলেও এটি কিছু অতি সাধারণ মানুষের কাহিনী; যারা প্রতিনিয়ত বিলেতের বদলে যাওয়া পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত। তারা কখনও চিন্তিত, কখনও ভীতসন্ত্রস্ত এবং কখনওবা শোকে বেদনায় মূহ্যমান। তবুও তাদের জীবন থেমে থাকে না কোথাও। চলমান এই জীবনকে তুলে ধরেছে ‘চরৈবেতি’।

দুর্মূল্যের বাজারে পাঠকের ক্রয়ক্ষমতা এবং কাহিনীর ব্যপ্ততার কারণে বইটি একাধিক খণ্ডে মুদ্রিত হচ্ছে।



Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.