23%
ছাড়
বিস্তারিত
কবিতার পাঠক কম। আধুনিককালে অনেকে বলেন কবিতা তারা বুঝেন বা পড়েন না। কবিতার বইয়েরও তাই বিক্রি কম। কবিতার বই প্রকাশে প্রকাশকেরও প্রচণ্ড অনীহা। প্রকাশক কবিতার বই প্রকাশ করতে চান না, সেটার একটা সঙ্গত কারণ আছে। তবে যারা কবিতার বই প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন, তারাই আবার কবিতার একনিষ্ঠ পাঠক। এটাই কবিতার ধর্ম। আর যারা কবিতা পড়েন বা বোঝেন না, তাদেরকে কোনোভাবেই দোষারোপ করা যায় না; কারণ কবিতা বোঝার লোক এখন শুধু নয়, অতীতেও অর্থাৎ রবীন্দ্রকালেও খুব একটা ছিল না। এতকিছুর পরেও কবি কিন্তু কবিতা লিখতে অনঢ়, এ ছাড়া তার অন্য কিছু ভালো লাগে না। বই বিক্রি বা কেউ পড়ল বা না-পড়ল সেটা কবির কাজ নয়। এসবের মধ্যে সব জেনে শুনে আমাদের নতুন কবি এম এম এইচ মুকুল তার প্রথম কবিতাগ্রন্থ প্রকাশ করায় আগ্রহী হয়েছেন। এম এম এইচ মুকুল যে-মানের কবিতা লেখেন তাতে অনেক আগেই তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার কথা ছিল; অন্তত আমি মনে করি। তিনি ইচ্ছে করলে পারতেনও। না-পারার কারণ, বুঝেশুনে তিনি পা ফেলতে চান—কবিতার মান নিয়ে যথেষ্ট ভাবনা রয়েছে তার। ‘নির্বাক নীলিতা’ কাব্যগ্রন্থটিতে এম এম এইচ মুকুলের যে পরিচয় পেয়েছি, তাতে তার প্রতি প্রচণ্ড ভরসা ও আশা নিয়ে আমি এই বইটির সাফল্য কামনা করছি।
নাসির আহমেদ কাবুল
কবি ও কথাসাহিত্যিক
গীতিকার, বাংলাদেশ বেতার
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Books & Magazine
50-60% price reduction
Gadget & Electronics
Home & Appliance
Accessorise
Cleaning Supplies
Fashion & Lifestyle
Toys Kids & Baby
Health & Beauty
Super Sale