25%
ছাড়
বিস্তারিত
তিন বছর বিরতির পর এবারের বইমেলায় (২০২৫) নবীন কবি আবু রায়হানের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নীল নয়নার দেশে’ প্রকাশিত হলো। ২০২১ বইমেলায় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্নচারিণী’ প্রকাশিত হয় পারিজাত প্রকাশনী থেকে। ‘নীল নয়নার দেশে’ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে বিষয়বৈচিত্র্যে পরিবর্তন এসেছে। কবিতার শরীর নির্মাণ ও শব্দচয়নেও তার যথেষ্ট দক্ষতা পরিলক্ষিত হয়েছে।
সমাজের প্রতি কবির এক ধরনের বিতৃষ্ণা ও বিদ্রোহী মানসিকতা প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি কবিতায়। এ ছাড়া কবিতাগুলোতে প্রেম ও প্রকৃতি এসেছে অবধারিতভাবে।
‘অন্তঃসারশূন্য চরিত্রহীন ভণ্ড
সাধুর বেশে মহাজ্ঞানী হাওয়ায় অভিনয়
পরাধীনতার শিকলে বন্দি জাতি
বাকরুদ্ধতার জাল জড়িয়ে গায়ে স্বাধীনতার অভিনয়।’
‘অগোছালো ভাবনা’ কবিতায় কবির ভাবনা একটুকুও অগোছালো মনে হয়নি আমার কাছে। বরং তা আরো স্পষ্ট ও ঋজু। কবির উচ্চরণ—
‘ যুগান্তরের গগন তলে হরেক মেঘের ভেলা চলে
কার ঠিকানা কোন সুদূরে
কার সে চিঠি রঙিন খামে পৌঁছাবে কোন সুদূর গাঁয়ে
সবুজ বাঁশের ছাদের ঘরে আসল ঠিকানায়।’
এই পৃথিবীতে কে-না প্রেমিক! দেশপ্রেম ও ঈশ্বরপ্রেম ছাড়া মানুষের প্রতি, সমাজের প্রতি এবং দয়িতার প্রতি প্রেমের কবিতা লিখতে গিয়ে কবি বলেন—
‘তাহলে কি আমি প্রেমিক নই?
ত্যাগের অপার মহিমায় আকাশের বিশালতাকে
লালন করেছি বুকে, যার মহাশূন্যে
স্বাধীনভাবে বিচরণ করে অজস্র নক্ষত্রমণ্ডলী।’
কাব্যগ্রন্থটি পাঠক গ্রহণ করবেন বলে আশা করছি।
নাসির আহমেদ কাবুল
কবি ও গীতিকার
বাংলাদেশ বেতার
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Books & Magazine
50-60% price reduction
Gadget & Electronics
Home & Appliance
Accessorise
Cleaning Supplies
Fashion & Lifestyle
Toys Kids & Baby
Health & Beauty
Super Sale