25%
ছাড়
বিস্তারিত
‘‘হঠাৎ দূরে চার—পাঁচটি টর্চের আলো চোখে পড়লো। আমরা এবার নড়েচড়ে বসলাম। বুঝলাম রাজাকাররা এগিয়ে আসছে। দম বন্ধ হয়ে আসছিলো আমাদের। ওরা যদি আমাদের দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই! তবুও বুকে সাহস রাখলাম। টর্চের আলো আস্তে—আস্তে এগিয়ে এলো। প্রায় একশো গজ দূর থেকে রাজাকারদের দেখতে পেলাম আমরা। সঙ্গে হেমায়েত সুফি ও রহমান রাজাকারও আছে। নরেন ও সাদিককে পিঠমোড়া করে হাত বাঁধা অবস্থায় দেখলাম। দেখতে—দেখতে রাজাকারা এসে স্কুল ঘরের পাশে দাঁড়ালো। ওরা নরেন ও সাদিককে গালাগাল দিতে লাগলো। তারপর ওদের দুজনকে ঠিক খালপাড়ে দাঁড়া করালো। কী ঘটতে যাচ্ছে, বুঝে উঠতে পারছিলাম না। এই মুহূর্তে কিছুই যেন ভাবতে পারছিলাম না আমরা। মোস্তাক কী করতে যাচ্ছে, তাও বুঝলাম না। দেখতে—দেখতে ওদের দুজনকে দাঁড় করিয়ে ছয়জন রাজাকার ওদের সামনে এসে দাঁড়ালো। একজন এসএমজি তাক করলো নরেন ও সাদিকের দিকে। হঠাৎ মোস্তাকের হাতের এসএমজি গর্জে উঠলোÑগুরুম, গুরুম, ঠঁ্যা—ঠঁ্যা...ঠঁ্যা।...’’
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হাত থেকে দুজন তরুণকে উদ্ধার করতে কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধার দুঃসাহসিক অভিযানের কাহিনী ‘অপারেশন রেসকিউ’। দীর্ঘ নয় মাস শত্রুসৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার—আলবদরদের অত্যাচার—নির্যাতন ও সে সময়ে অবরুদ্ধ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের দেশপ্রেমের অনবদ্য কাহিনীর এই বইটি পাঠকের ভালো লাগবে সন্দেহ নেই।
লেখক পরিচিতি
কবি, গীতিকার ও কথাসাহিত্যিক নাসির আহমেদ কাবুল—এর জন্ম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। বাবা আনছারউদ্দিন আহমেদ ছিলেন ব্যাংক কর্মকর্তা, মা তার আট সন্তান নিয়ে সংসার সামলিয়েছেন নিপুণভাবে। বাবা—মায়ের অনুপ্রেরণায় লেখালেখি শুরু ছোটবেলা থেকেই। তিনি মঠবাড়িয়া পাঠশালা, কেএম লতিফ ইন্সস্টিটিউশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। কর্মজীবন কেটেছে দৈনিক খবর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)—এ। ১৯৬৯ সালে এগারো দফা আন্দোলনের সময়ে তিনি মিছিলের পুরোভাগে থাকতে চেষ্টা করতেন। একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোর; পড়তেন ক্লাস সেভেনে। তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি কিশোর উপন্যাস ও শিশুতোষ গল্পগ্রন্থ রয়েছে। প্রতিটিতেই মুক্তিযুদ্ধে তার বাস্তব অভিজ্ঞতার সন্নিবেশ ঘটেছে বলে গল্পগুলো হয়ে উঠেছে বাস্তব ও প্রাণবন্ত। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ বেতারের গীতিকার নির্বাচিত হন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৩০টি। তিনি অনলাইন সাহিত্য ম্যাগাজিন আজ আগামীর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক এবং জলছবি প্রকাশনের স্বত্ত্বাধিকারী ও প্রকাশক।
লেখকের প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে :
পাথর সময় (উপন্যাস), কৃষ্ণতিথির চাঁদ (উপন্যাস), হৃদয়ের একূল ওকূল (উপন্যাস), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), একটি সুইসাইড নোট। জনারণ্যে একাকী (কাব্যগন্থ), এই বসন্তে তুমি ভালো থেকো (কাব্যগন্থ), ভালো থেকো নন্দিতা (কাব্যগন্থ), নীলপদ্ম সরোবর (কাব্যগন্থ), দীপুর হাতের গ্রেনেড (মুক্তিযুদ্ধেও কিশোর উপন্যাস), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (মুক্তিযুদ্ধেও কিশোর উপন্যাস), অপারেশন রেসকিউ (মুক্তিযুদ্ধেও কিশোর উপন্যাস), অনিন্দ্য ও একটি কুকুর (শিশুতোষ গল্প), কালো বিড়াল লাল চোখ (রহস্যগল্প), জনযুদ্ধের পটভূমিও শহিদ সূর্যসন্তান ( ইতিহাস)।
সম্পাদিত গ্রন্থের মধ্যে : নির্বাচিত ছোটদের গল্প—১, নির্বাচিত ছোটদের গল্প—২, কোমল গান্ধার (কবিতা), মৌন মোহন বিষাদ (কবিতা), সে আসে ধীরে (কবিতা), বেহাগ ও বসন্ত দিনের গল্প (গল্প), তিন রসিকের গল্প (শিশুতোষ গল্প)।
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Books & Magazine
50-60% price reduction
Gadget & Electronics
Home & Appliance
Accessorise
Cleaning Supplies
Fashion & Lifestyle
Toys Kids & Baby
Health & Beauty
Super Sale