50%
ছাড়
বিস্তারিত
‘মৌন মোহন বিষাদ’ জলছবি প্রকাশনের তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ। এর আগে আরো দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হলে পাঠকমহলে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ ধরনের কাব্যগ্রন্থ জলছবির ধারাবাহিক প্রয়াস; প্রতিবছর বইমেলায় এ ধরনের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা করছি।
যৌথ প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে, বইটির বহুল প্রচার। অংশগ্রহণকারী কবিদের মাধ্যমে সর্বাধিক সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে যাবে—যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের এটাই মূল উদ্দেশ্য। এই বইটির পাঁচশত কপি খুব সহজেই পাঠকের কাছে পৌঁছে যাওয়ার নিশ্চয়তা রয়েছে বইটির প্রথম সংস্করণেই। আমাদের অন্যতম উদ্দেশ্য কবিতাপ্রেমীদের কাছে কবিতা পৌঁছে দেয়া; আমরা সে লক্ষ্যে সফল হয়েছি বলা যায়।
বইটিতে ২৮ জন কবির লেখা কবিতা স্থান পেয়েছে। কবিতা ছাড়াও কবির পরিচিতি, ছবি ও ই-মেইল ঠিকানা রয়েছে বইটিতে। কাব্যগ্রন্থটিতে অংশগ্রহণকারী কবিদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই নবীন কবি। এ বইটি নবীন ও প্রতিষ্ঠিত কবিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে আশা করছি।
কবিরা এই গ্রন্থের কবিতায় প্রেম ও প্রকৃতিকে ধারণ করেছেন জোরালোভাবে; এ দেশের কবিতায় যা সচরাচর লক্ষ্য করা যায়। কবিরা সমাজেরই একজন, তারা বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা নন; তাই ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সমাজচিত্রও ফুটে উঠেছে তাদের কবিতায়। আছে দেশপ্রেম। সবকিছু মিলিয়ে কবিতার বিভিন্ন বিষয় সন্নিবেশিত হয়েছে কবিতাগুলোতে।
ভুলত্রুটি স্বীকার করে পাঠকের হাতে মৌন মোহন বিষাদ তুলে দিতে পেরে সত্যিই আনন্দিত; কারণ এই বইটিতে অংশগ্রহণকারী সিনিয়র কবিদের অনেকগুলো করে বই প্রকাশিত হলেও নবীনদের অনেকের এখনো একক কোনো বই প্রকাশিত হয়নি; এই বইটির মাধ্যমে তারা প্রকাশনার জগতে প্রবেশ করলেন। আশা করছি, তাদের এই পথচলা অব্যাহত থাকবে; তারা একদিন কবিতার জগতে স্বমহিমায় উজ্জ্বল হবেন। তাহলে এই প্রচেষ্টাকে পুরোপুরি সফল মনে করব।
বইটি সম্পাদনায় আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আজ আগামী’র (িি.িধলধমধসর২৪.পড়স) নির্বাহী সম্পাদক নীলকণ্ঠ জয় ও সাহিত্য সম্পাদক আঞ্জুমান আরা খান-আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নাসির আহমেদ কাবুল
সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর-১৫/২০২১
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
Books & Magazine
50-60% price reduction
Gadget & Electronics
Home & Appliance
Accessorise
Cleaning Supplies
Fashion & Lifestyle
Toys Kids & Baby
Health & Beauty
Super Sale