60%

ছাড়

নীল প্রজাপতি ও যুদ্ধদিনের গল্প

৳260 ৳104

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P1406

Brand : N/A

- +

Available Stock : 50

Inside Dhaka
Outside Dhaka

বিস্তারিত

রিনা কিছুতেই হিসাব মেলাতে পারে না, কীভাবে এটা সম্ভব হলো। সে ভাবে শরীররেও কি ভাষা আছে? যা অনেক সময় আপনার বশে থাকে না। কাপড় ঠিক করতে-করতে রিনা ভাবে। আর এভাবেই মোস্তফা জীবনের দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে যায়। রিনাকে নিয়ে মোস্তফা অনেকদিন দ্বিধা-দ্বন্দ্বে ভুগেছে, আজ তার অবসান হলো। দুটি অতৃপ্ত শরীর একে-অপরের সকল জড়তা কাটিয়ে উঠে। 

প্রেম কী? যৌনতা ছাড়া প্রেম কি সম্ভব? দুটি নর-নারীর মাঝে যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার সমাপ্তি কি যৌন মিলনে? না কি যৌনতা প্রেমের প্রভাবক? এই যে মোস্তফা-রেনু, মাহাফুজ-রিনা তারা প্রত্যেকেই ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু সময়ের সাথে-সাথে তাদের চাহিদা বদলাতে থাকে। পরিবর্তন ঘটে ভালোবাসার ধরনে। মোস্তফা নিজের বিবেকের আয়নায় দাঁড়ায়। আয়নায় দেখে ওর আর রেনুর ভালোবাসা। আর সেখানে খুঁজে পায় ভালোবাসার অভ্যাস। সামাজিক অভ্যাস। ও জানে জেনা করা পাপ। মহাপাপ। তবুও সে জেনা করে। শরীরের চাহিদাকে অস্বীকার করতে পারে না। কেন পারে না, তা সে নিজেও জানে না। রেনু, রিনা তারাও বিবেকের আয়নায় নিজেদের দেখে। রেনু ভাবে, সময় কেমন বদলে দিয়েছে ওর নীতিবোধকে। পরকীয়ায় ও এখন তীব্রভাবে আসক্ত। ওর কাছে এটা পরকীয়া মনে হয় না। ওর কাছে এটা হলো স্বকীয়া। ও চেয়েছে বলেই ওর জীবনে মাসুদ এসেছে। এসেছে টগর। শরীরী ভাষাকে ও অস্বীকার করতে পারে না। করতে চায়ও না। সমাজ কী ভাবলো, এ নিয়ে ওর কোনো মাথাব্যথা নেই। রিনার দুটি বিষয় মুখ্য ছিল—শারীরের ক্ষুধা নিবারণ আর আর্থিক নিরাপত্তা। বৈবাহিক স্বীকৃতি নিয়ে ও ভাবে না। তবে মোস্তফাকে এখন আর ‘স্যার’ বলে না যখন তারা একান্তে থাকে। ও জানে মোস্তফা ওকে ভালোবাসে। আর এতেই ও খুশি। 



Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.