60%

ছাড়

মাঝে মাঝে বৃষ্টি ভালো

৳260 ৳104

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P1497

Brand : N/A

- +

Available Stock : 10

Inside Dhaka
Outside Dhaka

বিস্তারিত

একজন লেখকের একটি বই প্রকাশ করা অবর্ণনীয় একটি অনুভূতি। এ অনুভূতির প্রকাশ আমার পক্ষে সম্ভব নয়। বই প্রকাশ একদিকে যেমন গর্ব ও আনন্দের, অন্যদিকে অনির্বচনীয় উত্তেজনা ও উদ্বেগ—পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারবে তো বইটি!

আমার দীর্ঘদিনের শ্রম ও ভাবনার ফলাফল এই কাব্যগ্রন্থটি এক-এক একটি শব্দ, পঙক্তি, স্তবক যেন জীবন্ত হয়ে ওঠে ছন্দ ও শব্দের খেলায়। কবির অনুভূতির সঙ্গে পাঠকের সংযোগ স্থাপন এবং তাদের হৃদয়ে কবিতা রোপণ করতে পারা একজন কবির সবচেয়ে বড় পুরস্কার। এটি শুধু নিজের জন্য নয়, বরং জীবনের গভীরতা, মানুষের সুখ-দুঃখ, ভালোবাসা ও ক্ষোভের অনুভূতি—যা সবার মাঝে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। 

বইটি প্রকাশে ছাপাখানার কর্মীসহ জলছবি প্রকাশনের প্রকাশক কবি ও কথাসাহিত্যক নাসির আহমেদ কাবুল-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরা প্রত্যেকে আমাকে সামনে এগিয়ে যেতে বন্ধুর মতো পাশে থেকেছেন। আমার বন্ধুরা যারা আমাকে উৎসাহ যুুগিয়েছেন, সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

তৌহীদে ইলাহী রানা


একটুখানি পড়ুন

মাঝে মাঝে বৃষ্টি ভালো

মাঝে মাঝে বৃষ্টি ভালো,

মাঝে মাঝে অপেক্ষা ভালো;

যাকে খুইয়েছি না-বলা অভিমানে

তাকে খুঁজেছি অলিতে-গলিতে

ধুলিকণা বালিতে

বাড়িতে ঘরেতে

ঘর্মাক্ত ক্লান্তির দৃষ্টিতে

একপশলা বৃষ্টি দেয় তার দিশা

অপেক্ষার নেশায়।

মাঝে মাঝে স্বপ্ন দেখা ভালো,

মাঝে মাঝে হারিয়ে যাওয়া ভালো;

যাকে চেয়েছি হৃদয়ের কোণে

অজানা এক ভোরে

আলোর স্রোতে

ভোরের আলোয় জ্বলতে থাকা

জমে ওঠা শিশির ডগায়।

মাঝে মাঝে রাতের নীরবতা ভালো,

মাঝে মাঝে ভাবনার ঝড় ভালো;

যাকে চেয়েছি মনে মনে

আলোকিত স্বপনে

আলগা সেই বাঁধনে

বৃষ্টি তার মায়াবী ছোঁয়া

অপেক্ষায় বাঁধে চিরতরে।

মাঝে মাঝে হারানো স্মৃতি ভালো,

মাঝে মাঝে একাকীত্বও ভালো;

যাকে খুঁজেছি দিনের শেষে

স্নিগ্ধ আলোর দেশে

অচেনা পথের অদেখা দিশায়

বৃষ্টি তাহাকে মেলায়

অপেক্ষার শেষ প্রহরে, নিদারুণ এক মাদকতায়।

  

ওগো আমার কাজল-কেশী

আমার তখন উনিশ-কুড়ি

তুমি পঁচিশ মোটে,

তোমার কাজল কেশের ঘোরে

চোখে পলাশ ফোটে।

ওগো, আমার সন্ধ্যাতারার আলো

কী দিয়ে বাসি তোমায়

বলতে পারো ভালো?

কোন ইশারায় ডাকি তোমায় কাছে?

চুপিচুপি চোখের ভাষায়—

যেন লোকে না দেখে পাছে।

ওগো, মিষ্টি রোদের ছায়া,

ডুবছি আমি, ভাসছি আমি,

মাখছি গায়ে ডাগর চোখের মায়া।

হাসছ যখন নিচ্ছে কিনে

বুকের বিঘা জমিন।

সাদা-কালো জীবনটাকে

দিচ্ছি করে রঙিন।

তোমার প্রেমে মত্ত আমি

স্বত্ব করে দান,

আউল-বাউল পথিক সাজি

গলায় প্রেমের গান।

 

আকাশ ছুঁয়ে বলছি, ভালো নেই

অনন্ত আকাশ ছুঁয়ে বলছি, ভালো নেই।

ঘন কালো মেঘের প্রতীক্ষায় কাটিয়ে দেওয়া ক্ষণগুলো

এখন বড্ড একঘেয়ে লাগে। ঘোলাটে মেঘ খেলা করে

আসমানের দূর-দিগন্তে। মেঘ বলছে, সে ভালো নেই।

অসহ্য তাপদাহে যে সূর্য রশ্মিকে শাপশাপন্ত করছি,

চর্মপৃষ্ঠ পুড়িয়ে দেবার দায়ে।

আজ তাকেই প্রার্থনা করি প্রতিনিয়ত।

একমুঠো আলো, একমুঠো রশ্মির তরে।

সে লুকিয়ে গেছে জন্ডিস আক্রান্ত মেঘের আড়ালে।

ভালো নেই—আমি ভালো নেই।

আমরা ভালো নেই। আমাদের ভালো থাকা হয় না।

ভালো থাকার প্রতিনিয়ত চেষ্টা কেবল ব্যর্থতার

আবর্জনায় জমে যায় আবর্জনাগারে।

শহরের কোণায় কোণায় উপচে পড়ে আবর্জনা।

  

তুমি

তুমি ছাড়া বিকেলটা বড়ো ক্লান্ত লাগে

তুমি ছাড়া সময় কাটে শ্রান্ত বেগে

তুমি ছাড়া ভোরের আলো আর ফোটে না

তুমি ছাড়া একমুঠো ফুল আর জোটে না।


তুমি আছ বলেই রাত্রি এত মধুর

তুমি আছ বলে কষ্ট রয় সুদূর

তুমি আছ বলেই রাত কেটে যায় ভোরে

তুমি আছ বলেই হারাই রোজ তোমার হাসির তোড়ে।


তুমি ছিলে না, কায়া ছিল না

তুমি ছিলে না, মায়া ছিল না

তুমি ছিলে না, মানুষটা মানুষ ছিল না

তুমি ছিলে না, ফানুসটা হাওয়ায় ভাসেনি।



Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.